Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

ট্রাম্পকে হত্যাচেষ্টা: ৬ গোয়েন্দা কর্মকর্তার সাজা

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

গত বছর নির্বাচনি প্রচারণাকালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে ছয় গোয়েন্দা কর্মকর্তাকে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) মার্কিন সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্বরত ওই কর্মকর্তারা ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত থাকবেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় বা বরখাস্ত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

গত বছর ১৩ জুলাই পেনসিলভিনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে হামলা শিকার হন ট্রাম্প। সেখানে আয়োজিত জনসভায় ভাষণ দিতে মঞ্চে উঠেছিলেন তিনি। সে সময় নিকটবর্তী এক ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়।

হামলাকারীর গুলিতে ট্রাম্প ও তার আশেপাশের কয়েকজন আহত এবং এক সমর্থক নিহত হয়েছিলেন। আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর গুলিতে হামলাকারীও নিহত হয়। ওই ঘটনার পর সিক্রেট সার্ভিসে একাধিক তদন্ত শুরু হয় এবং সংস্থাটির পরিচালক পদত্যাগ করেন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, স্থানীয় পুলিশকে তাদের যোগাযোগব্যবস্থায় অন্তর্ভুক্ত না করে ভুল করেছিল সিক্রেট সার্ভিস। আর ওই ভবনের ছাদে কাউকে পাহারায় না রাখা ছিল আরেকটি ভুল। তো, একাধিক ভুল হয়েছে, যা হওয়া উচিত ছিল না।

ওই জনসভা চলাকালীন ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা শন কুরান বলেছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়ানোর জন্য বহু পদক্ষেপ নিয়েছে সিক্রেট সার্ভিস। কংগ্রেশনাল ওভারসাইট বডির তরফ থেকে পেশকৃত ৪৬টির মধ্যে ২১টি পরামর্শই ইতোমধ্যে প্রয়োগ করা হয়েছে। আরও ১৬টি প্রক্রিয়াধীন আছে এবং বাকি নয়টি তাদের জন্য নয়।

সংস্থাটি আরও জানিয়েছে, গলফ কোর্সেও নিরাপত্তা জোরদারে বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, পেনসিলভিনিয়া ঘটনার কয়েকদিন পরই আরেকবার হুমকির মুখে পড়েছিলেন ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজ মালিকানাধীন গলফ কোর্সে অবকাশযাপনে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট পদপ্রার্থী। সে সময় কোর্সের কাছে থেকে ট্রাম্পের হত্যার উদ্দেশ্যে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকসহ আটক করা হয়।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত