Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

পাকিস্তানে পাঁচতলা ভবন ধসে ১৪ জনের মৃত্যু

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

পাকিস্তানের বন্দরনগরী করাচির লিয়ারি এলাকার বাগদাদি মহল্লায় একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে পড়েছে। এতে এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন নারী, আটজন পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ধ্বংসস্তূপে আটকে পড়া আরও ২৫-৩০ জনের সন্ধানে উদ্ধারকাজ চলছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে, আজ শনিবার সকালে ধসে পড়া ভবনটি ১৯৭৪ সালে নির্মিত হয়েছিল। ভবনটিকে বেশ আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নির্দেশনা না মেনে লোকজন ভবনটিতে বসবাস করতে থাকায় এই প্রাণহানির ঘটনা ঘটল।

করাচির মেয়র মুর্তজা ওয়াহাব বলেন, ‘শহরে চার শতাধিক ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এসব ভবনে যারা বসবাস করছেন, তাদের হয় বুঝিয়ে সরে যেতে বলা হয়, না হলে আইনানুগভাবে উচ্ছেদ করা হয়। তবে সরকার সাধারণত জোর প্রয়োগ করে না। আজকের এ দুর্ঘটনা প্রমাণ করে, সরকারের সতর্কবার্তা গুরুত্ব দিয়ে শোনা উচিত।’

দুর্ঘটনার পরপরই পাশের সাততলা ও দোতলা দুটি ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ও রেঞ্জার্স এলাকাবাসীকে ঘটনাস্থলে ভিড় না করার জন্য অনুরোধ জানিয়েছে।

উদ্ধারকাজে অংশ নেওয়া রেসকিউ-১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে ‘ট্র্যাপড পারসন লোকেটর’ ব্যবহার করা হচ্ছে। এ যন্ত্র হৃৎস্পন্দনের সংকেত শনাক্ত করতে পারে। ধ্বংসস্তূপের প্রতিটি স্তর সরানোর পর যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে। ফলে উদ্ধারকাজে সময় লাগছে বেশি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত ধ্বংসস্তূপ পুরোপুরি পরিষ্কার না হয়, ততক্ষণ অভিযান চলবে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে নিহত ও নিখোঁজদের স্বজনেরা ঘটনাস্থলে জড়ো হন। তারা উদ্বেগ-উৎকণ্ঠায় অপেক্ষা করছেন। কেউ কেউ উদ্ধারকর্মীদের সহায়তা করতে গিয়ে অজান্তেই অভিযান ব্যাহত করছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেঞ্জার্স ও সিটি ওয়ার্ডেনদের মোতায়েন করা হয়েছে।

করাচি দক্ষিণ জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ধসে পড়া ভবনটিতে ছয়টি পরিবার বসবাস করত। এক বাসিন্দা জানান, তাঁর খালার পরিবার ভবনের চতুর্থ তলায় থাকত। তিনি বলেন, ‘আমরা এখনো জানি না, কতজন আটকে আছে। কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, কেউ কেউ মারা গেছে। আমার খালার অবস্থা আশঙ্কাজনক।’

অন্যদিকে, ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। রাতেও যাতে উদ্ধারকাজ চালানো যায়, সে জন্য ফ্লাডলাইট স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা বিরতিহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো অভিযান শেষ হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত