Logo বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

২৪ ঘণ্টায় গাজায় ৯২ ফিলিস্তিনি নিহত

ডেস্ক নিউজ
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও গাজায় নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আগের তুলনায় হামলার মাত্রাও কয়েক গুণ বেড়েছে। ২৪ ঘণ্টায় উপত্যকাজুড়ে ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী—আইডিএফ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের ৬৪ জনই গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। বাকি ১৬ জনকে হত্যা করা হয়েছে নেতজারিম করিডরে ত্রাণের জন্য অপেক্ষমাণ অবস্থায়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত মানবিক সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর হামলার এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানান, খাবারের আশায় রাতেই বিতরণকেন্দ্রে এসে অপেক্ষা করছিলেন গাজার বাসিন্দারা।

তিনি বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে ওরা (ইসরায়েলি সেনা) আমাদের দিকে গুলি করা শুরু করে। ট্যাংক, যুদ্ধবিমান আর কোয়াডকপ্টার থেকে গোলা ও বোমা ছোড়া হয় আমাদের দিকে। পালানো ছাড়া আর কোনো উপায় ছিল না।’ তিনি আরও জানান, ভিড় এত বেশি ছিল যে পালানোরও পথ ছিল না।

অন্যদিকে, গাজার আল শাতি শরণার্থী শিবিরে একটি অস্থায়ী তাঁবুতে ইসরায়েলি ড্রোন হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া গাজার উত্তরের জাবালিয়ায় কয়েকটি বাড়ি লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে ইসরায়েল।

হাসপাতাল ও চিকিৎসক সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৯টি মৃতদেহ ও ২২১ জন আহতকে গাজার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৫ হাজার ৭০৬ জন নিহত এবং ১ লাখ ৩০ হাজার ১০১ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ত্রাণ সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা কয়েক গুণ বেড়েছে। তবে, বরাবরের মতোই ইসরায়েলি বাহিনীর সাফাই—বেসামরিক নয়, তাদের হামলার লক্ষ্যবস্তু কেবলই সশস্ত্র গোষ্ঠীগুলো। গতকালের হত্যাযজ্ঞের ব্যাপারেও তারা বলেছে, নেতজারিম করিডরের দিকে এগিয়ে আসা সন্দেহভাজনদের দিকেই গুলি ছুড়েছে তারা। 

তারা দাবি করে, করিডরের দিকে সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়েছে তারা। এ ঘটনায় হতাহত হয়েছে কি না, সে বিষয়ে তারা অবগত নয় বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত