Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

ভোটের তারিখ, নির্বাচনি রোডম্যাপ ও তফশিল কবে?

বিবিসি
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গত বছরের ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে সারাদেশের জনগণকে ঢাকায় একত্রিত হওয়ার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওইদিনই ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনদিন পর, ৮ আগস্ট, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকেই শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা।

সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে, রমজান শুরুর আগেই জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠানো হয়েছে।

এ ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়ে। বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে ইতিবাচক বলে স্বাগত জানিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একে ‘ঐতিহাসিক ঘোষণা’ হিসেবে উল্লেখ করেছেন।

নির্বাচনের রোডম্যাপ ও তফশিল নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানান, নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিক রোডম্যাপ শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোডম্যাপ ও তফশিল ঘোষণা

সাধারণত ভোটের দুই মাস আগে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। সেই হিসেবে ডিসেম্বরে তফশিল প্রকাশ হতে পারে। তফশিলে থাকবে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, আপিল, চূড়ান্ত প্রার্থী তালিকা, প্রচারকাল, ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণার বিস্তারিত সূচি।

ইসির প্রস্তুতি

ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস, নতুন দল নিবন্ধন, ভোটকেন্দ্র নির্ধারণ, নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধনসহ নির্বাচনের নানা প্রস্তুতি শুরু করেছে।

এছাড়া ৩০০টি আসনের সীমানার খসড়া প্রকাশ করা হয়েছে। ১০ আগস্টের মধ্যে এ বিষয়ে আপত্তি জানাতে বলা হয়েছে এবং আগস্টেই তা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

দল নিবন্ধন ও নির্বাচনি সরঞ্জাম

প্রায় ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করেছে। এর মধ্যে ৮০টি দল প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছে। তফশিল ঘোষণার আগেই এসব আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

ভোটার তালিকা হালনাগাদ শেষে ১০ আগস্ট খসড়া এবং ৩১ আগস্টের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নতুন ব্যবস্থা ও নজরদারি

এইবার নির্বাচনে অনিয়ম ঠেকাতে প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। কিছু কিছু জায়গায় জেলা প্রশাসকের পরিবর্তে ইসির নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হবে।

ভোটের সরঞ্জাম কেনাকাটার কাজও চলছে পুরোদমে। সবকিছু ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত