Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

সরকারি বাংলা কলেজে সহযোগী অধ্যাপক পদে পদায়ন দেবিদ্বারের ড. সীমা পাঠান

এম.জে.এ মামুন, কুমিল্লা
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কুমিল্লার দেবিদ্বারের কৃতি সন্তান, মৃত্তিকা বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. জেসমিন পারভীন (সীমা পাঠান) জীবনের প্রতিটি শিক্ষাস্তরে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পেয়েছেন একাধিক স্কলারশিপ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ইউজিসির স্কলারশিপে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। ২২তম বিসিএস-এর এই কর্মকর্তা সম্প্রতি সরকারি বাংলা কলেজে সহযোগী অধ্যাপক পদে পদায়ন হয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ৬ আগস্টের এক প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের (মাউস) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক পদ থেকে তাকে সরকারি বাংলা কলেজে একই পদে পদায়ন করা হয়েছে।

ড. জেসমিন পারভীন দেবিদ্বারের পাঠান বাড়ির মরহুম ইউনুস পাঠানের কন্যা, আনোয়ার হোসেন ভুলু পাঠানের ছোট বোন এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ পিএলসি, মিরপুর শাখার এসএভিপি ও অপারেশন ম্যানেজার মো. আব্দুস সালাম মুন্সীর স্ত্রী।

তিনি শুধু একজন শিক্ষাবিদই নন, বরং মানবিক উদ্যোগ ও সামাজিক কাজে সক্রিয় একজন অনুপ্রেরণাদাত্রী। একসময় ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ চিকিৎসা নিয়েও তিনি হার মানেননি। ঢাকা, ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল হাসপাতাল, ব্যাংকক ও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে মরণব্যাধিকে জয় করেছেন সাহস, ধৈর্য ও নিয়ম মেনে চলার মাধ্যমে।

রোগমুক্তির পর থেকে তিনি ক্যান্সার সচেতনতা বৃদ্ধি ও অসহায় রোগীদের সহায়তায় নিজেকে উৎসর্গ করেছেন। দেশব্যাপী সভা-সেমিনারে তিনি মানুষকে সাহস জোগান এবং পরামর্শ দেন—ক্যান্সার হলে ভয় পাবেন না, চিকিৎসকের নির্দেশ মেনে চলুন, নিয়মিত চিকিৎসা নিন, কেমিকেল-মুক্ত খাবার গ্রহণ করুন—তাহলেই ক্যান্সার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

একজন মৃত্তিকা বিজ্ঞানী হিসেবে তিনি কীটনাশকমুক্ত নিরাপদ ফসল উৎপাদন নিয়ে কাজ করছেন। নিজের ছাদ ও বারান্দায় গড়ে তুলেছেন উদাহরণযোগ্য বাগান, যা দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হয়েছে।

ড. জেসমিনের বিশ্বাস, একদিন ক্যান্সারও যক্ষ্মার মতো ভয়াবহতার তকমা হারাবে এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত হবে।

দেবিদ্বারবাসীর পক্ষ থেকে ক্যান্সার জয়ী এই সাহসী শিক্ষাবিদকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। সকলের প্রার্থনা—তিনি সুস্থ ও দীর্ঘায়ু হোন, যেন আরও বহু মানুষ তাঁর হাত ধরে প্রেরণা ও নতুন আশার আলো খুঁজে পায়।

বিষয়:

কুমিল্লা
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত