Logo বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ বাগদান সম্পন্ন হলো এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদের, পাত্রী শ্যামলী সুলতানা আরব আমিরাতের ভ্রমণ নিষেধাজ্ঞা: বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের ভিসা বন্ধ মাদকের আঁতুরঘর জেনেভা ক্যাম্প: কোটি টাকার অবৈধ কারবার শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ইয়া আলী খ্যাত গায়ক জুবিন গার্গ আর নেই: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং-এ মর্মান্তিক মৃত্যুমহা তারকার মহা প্রয়াণ জুলাই সনদ ও ফেব্রুয়ারির নির্বাচন: জামায়াতের নতুন আন্দোলন জাতীয় নাগরিক পার্টির স্বতন্ত্র পথ, জামায়াতের যুগপৎ আন্দোলনে নেই - নাহিদ ইসলাম ফেলানীর ভাই এখন দেশের সেবক: কাঁটাতারের বেদনা মুছে বিজিবিতে আরফানের পথচলা

বার্সায় মেসির ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল

আজকের মতামত ডেস্ক
ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: ফেসবুক
সংগৃহীত ছবি: ফেসবুক

তরুণ বার্সেলোনা তারকা লামিন ইয়ামাল বুধবার ক্লাবের ১০ নম্বর জার্সিটি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন, যা আগে সর্বকালের সেরা লিওনেল মেসি পড়েছেন।

স্পটিফাই ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ক্লাব শপে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ইয়ামাল বলেন, ‘মেসি তার পথ তৈরি করেছে এবং আমিও আমারটি তৈরি করব। আমি যতটা সম্ভব কঠোর পরিশ্রম করব, সবকিছু দেব এবং বার্সা ভক্তদের খুশি করার চেষ্টা করব।’

১৮ বছর বয়সী এই উইঙ্গারকে কখনো কখনো বার্সেলোনা সাবেক সুপারস্টার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির সাথে তুলনা করা হয়। মেসিও এই ক্লাবের যুব একাডেমি থেকে মূল দলে খেলার সুযোগ পেয়েছিলেন। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে ইয়ামাল সামনে থেকে দলকে সহযোগিতা করেছেন।

মে মাসে বার্সেলোনার সাথে ২০৩১ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ইয়ামাল। এর মাধ্যমে ক্লাবের অন্যতম সেরা চুক্তিভূক্ত খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই স্প্যানিয়ার্ড।

কাতালান জায়ান্টদের জয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও স্পেনের হয়ে বিশ্বকাপ জিততে চান ইয়ামাল। এ সম্পর্কে তিনি বলেছেন, ‘গত বছরের থেকেও আরো বেশী নিজেকে উপভোগ করতে চাই। একইসাথে নিজের স্বপ্ন পূরণ করতে চাই।’

এ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ১০০রও বেশী ম্যাচে ২৫ গোল করেছেন ইয়ামাল। ২০২৩ সালে মাত্র ১৫ বছর বয়সে ৪১ নম্বও জার্সি পড়ে ইয়ামালের বার্সেলোনায় অভিষেক হয়।

ইয়ামাল বলেন, ‘বার্সা আমার জীবন। যখন আমার বয়স ৭ বছর তখন থেকেই আমি এখানে আছি। লা মেসিয়ার সব বাচ্চাদেরই স্বপ্ন থাকে একদিন সিনিয়র দলে খেলার। আমি সেটা করতে পেরেছি এবং এজন্য পরিশ্রম চালিয়ে যাবো। শৈশবে স্বপ্ন দেখতাম বার্সেলোনায় খেলবো এবং এই নম্বরের জার্সিটি পড়বো।’

এক মৌসুম ২৭ নম্বর জার্সি পড়ার পর গত মৌসুমে মেসির পথ ধরে তিনি ১৯ নম্বর জার্সি পান। আর্জেন্টাইন সুপারস্টার ২০০৫-০৮ সাল পর্যন্ত এ নম্বরের জার্সি পড়ে খেলেছেন।

২০২১ সালে আরেক তরুন আনসু ফাতি মেসির উত্তরাধিকার হিসেবে বার্সেলোনায় ১০ নম্বর জার্সি পেয়েছিলেন। ঐ সময় মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান।

দীর্ঘ ইনজুরির কারনে ফাতি বার্সেলোনায় তার প্রত্যাশা পূরনে ব্যর্থ হয়ে জুলাইয়ের শুরুতে ধারে মোনাকোতে চলে যান।

বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী অন্য তারকারা হলেন দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও রিভাল্ডো।

ইয়ামাল বলেন, ‘মেসি, ম্যারাডোনা, রোনালদিনহো প্রত্যেকেই ফুটবলের লিজেন্ড। একইসাথে এই ক্লাবেরও লিজেন্ড। তারা ক্লাবকে যা দিয়েছে সেজন্য তাদের প্রতি সকলে কৃতজ্ঞ। আমি তাদের এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব।’

বিষয়:

খেলা ফুটবল
এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

মুন্সীরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষা্র্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকার শ্যামপুরের এন.পি. মিনি ইংলিশ স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

বেকারত্ব দূরীকরণে চাই কর্মমুখী শিক্ষা

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ফ্রী ড্রাইভিং ও সেলাইমেশিন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালামে এর সঙ্গে ঢাকা-৪ ও ঢাকা-৫ এর সংসদ সদস্যদের সাক্ষাৎ-

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

কদমতলী থানা এবি পার্টির উদ্দ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

মীর হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্বাস্থ্য মন্ত্রীর সাথে এন ডি এফ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান
১০

আমি জাতীয়তাবাদী দলে ফিরে যেতে চাই- এম এ হান্নান

এলাকার খবর

সম্পর্কিত